সংযুক্ত আরব আমিরাতের বিমানঘাঁটিতে ইরানের হামলা

Published: 7 March 2026

পোস্ট ডেস্ক :


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থাকে তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রিপোর্টে বলা হয়েছে, এতে একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র, আগাম সতর্কতা রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত। তবে এর আগের রিপোর্টে বলা হয়, দুবাইগামী এবং দুবাই থেকে বাইরে যাওয়ার সব ফ্লাইট আগামী ৩১শে মার্চ পর্যন্ত স্থগিত থাকবে এমিরেটস এয়ারওয়েজের।