জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর ২৬-২৮ কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল লন্ডনের তারাতারি রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিষয়ক সম্পাদক সলিসিটর সাদিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন, উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া, সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ রাজু, কোষাধ্যক্ষ সিপার রেজা, কার্যনির্বাহী সদস্য আতিকুর মিয়া সুমন, সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ রনি, আপ্যায়ন সম্পাদক সাইফুজ্জামান দীপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসভীর আহমেদ ফাহিম,

উপদেষ্টা আশরাফুল হক জালাল, নাইম আহমেদ, বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,বড়লেখা এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, কমিউনিটি লিডার নাজিম আহমেদ চৌধুরী, মইনুল ইসলাম, কুলাউড়া এসোসিয়েশনের ফয়জুল ইসলাম, শামীম আহমেদ।

ইলেকশন কমিশনার ইউনুছ মিয়া জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ২৬-২৮ কমিটির নাম ঘোষণা করেন এবং সবশেষে অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম ইসলাম জাবেল সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।





