ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

Published: 12 March 2026

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Dhaka University Alumni in the UK (DUAUK)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার, ৬ মার্চ ২০২৬ তারিখে লন্ডনের Panchakhana Dine & Events-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ কামরুল হাসান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ জাফর।

অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক উপস্থিত সকল অতিথি, উপদেষ্টামণ্ডলী, সিনিয়র সদস্য এবং সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহামূল্যবান সময়।

পরবর্তীতে মঈন উদ্দিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। তিলাওয়াত শেষে সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে রমজানের তাৎপর্য এবং প্রবাসে বসবাসরত মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

এরপর ইফতার ও দোয়া মাহফিল সাবকমিটির সমন্বয়ক ব্যারিস্টার এম. এ. কালাম উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা পর্বে রমজানের তাৎপর্য, গুরুত্ব এবং মুসলিম জীবনে এর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন ডঃ কামরুল হাসান। তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মসংযম, মানবিকতা এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ।

অনুষ্ঠানের এক পর্যায়ে সকল অতিথি, উপদেষ্টা, সিনিয়র সদস্য এবং উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

পরিশেষে মঈন উদ্দিন রমজান উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন, সংগঠনের ৪ জন সিনিয়র মেম্বার আবুল হাসেম , মীর বেলাল শরীফ , শফীক এবং সৈয়দ ইকবালসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পরবর্তীতে মাগরিবের নামাজ আদায় করেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাগীর বখত ফারুক, মুহাম্মদ আবদুর রকিব এবং আবু মুসা হাসান ।

এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান গৌস সুলতান, ইসমাইল হোসেন, মারুফ চৌধুরী, মাহফুজা রহমান, মুস্তাফিজুর রহমান, এনামুল হক, নীলুফা ইয়াসমীন হাসান, মেসবাহ উদ্দিন ইকো, মির্জা আসাব বেগ, মুকিত চৌধুরী, আবদুল কাদের , রিপা রাকিব সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ তালুকদার এমবিই, বিবিটিএ-এর ট্রেজারার মিসবাহ কামাল, BLA-এর সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, BLA-এর সভাপতি ব্যারিস্টার মুজিবুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ট্রাস্ট ফান্ডের সভাপতি অধীর দাস, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর আনোয়ার, ব্যারিস্টার নাসের আলম।

সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল সাবকমিটি এই অনুষ্ঠান সফল করার জন‍্য কঠোর পরিশ্রম করেন। বিশেষ করে মেম্বার এবং অতিথিবৃন্দদেরকে অর্ভ‍্যথনা জানাতে মির্জা আসহাব বেগ , সৈয়দ হামিদুল হক, মাহারুন আহম্মদ মালা , সৈয়দা ফারহানা সুর্বণা, কন্কন কান্তি ঘোষ এবং ভলেন্টিয়াররা সক্রিয়ভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানটি এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর আনন্দ ও ভ্রাতৃত্ববোধের সঞ্চার করে।