ওমানে ড্রোন বিধ্বস্ত, নিহত ২
পোস্ট ডেস্ক :
ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। দুজনই বিদেশি নাগরিক।
দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।
ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ।




