লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৭৩
পোস্ট ডেস্ক :

লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় আরো এক হাজার ৯৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানা যায়, ২ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১ হাজার ৯৩৩ জন।
যাদের মধ্যে অন্তত ১০৩ জন শিশু রয়েছে।
চলমান হামলার মধ্যেই ইসরায়েল সতর্ক করে বলেছে, লেবাননকে অবকাঠামোগত ক্ষতির কারণে ‘ক্রমবর্ধমান মূল্য’ দিতে হবে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।




