ভারতে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি আটক

Published: 14 March 2026

পোস্ট ডেস্ক :


ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী পুরুষ ও শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটকদের মধ্যে রয়েছে দুজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৫টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, মাঠিলা সামন্তা বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।