ইরানের ৩ শহরে একযোগে বিমান হামলার দাবি ইসরায়েলের
পোস্ট ডেস্ক :

ইরানের ৩ শহরে একযোগে বিমান হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের বিভিন্ন শহরে একযোগে ব্যাপক আকারের হামলা শুরু করেছে। খবর আলজাজিরার।
তাদের বক্তব্য অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে— তেহরান, শিরাজ এবং তাবরিজ শহরকে।
তেহরান ইরানের রাজধানী এবং দেশের উত্তরে অবস্থিত। শিরাজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, আর তাবরিজ উত্তর-পশ্চিমে তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং এটি ইরানের চতুর্থ বৃহত্তম শহর।
ইসরায়েলি বাহিনী বলছে, তারা বিস্তৃত আকারের একটি বড় হামলা চালাচ্ছে।
তবে এই হামলায় ঠিক কী ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতজন হতাহত হয়েছে—সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইরানের এর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।




