বিচ্ছেদ গুঞ্জনে প্রিয়াঙ্কা
পোস্ট ডেস্ক :

বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে গত কয়েক মাস ধরে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে ছড়াচ্ছিল নানা গুঞ্জন। কখনো দূরত্ব, কখনো বিচ্ছেদের ইঙ্গিত—এসব জল্পনা অবশেষে খোলাসা করলেন ‘দেশি গার্ল’ নিজেই।
সম্প্রতি অস্কার পুরস্কার অনুষ্ঠান-এর মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ও নিককে।
তবু তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন থামেনি। তবে সব জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়েছেন প্রিয়াঙ্কা।
তার স্পষ্ট বক্তব্য, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই, বরং আগের মতোই ভালো আছেন তারা।
বর্তমানে এস এস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
দক্ষিণ ভারতে শুটিংয়ের ফাঁকেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিক ও আমি দুজনেই খুব ভালো আছি। আমরা সুন্দরভাবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু হঠাৎ শুনছি, আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে!”
এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে তিনি আরো বলেন, “মানুষ কি চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ভুয়া গুঞ্জন বারবার ছড়ানো হয়?”
প্রিয়াঙ্কা জানান, তাদের সম্পর্ক নিয়ে অনেকেই সাংস্কৃতিক পার্থক্য কিংবা বয়সের ব্যবধান টেনে নানা মন্তব্য করেন।
“আমরা দুই ভিন্ন দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, বয়সেও পার্থক্য আছে। হয়তো সেই কারণেই অনেকে এমন কথা বলে। কিন্তু গত ৮ বছর ধরে আমরা খুব ভালো আছি”—যোগ করেন তিনি।
সম্পর্কের শুরুর দিকের কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “তার সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম, ও-ই আমার জন্য সঠিক মানুষ।
”
তিনি জানান, মাত্র ছয় মাস একে অপরকে চেনার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।




