‘নিজেরাই নিজেদের তেল সংগ্রহ করো’, যুদ্ধে না জড়ানো দেশগুলোকে ট্রাম্প

Published: 31 March 2026

পোস্ট ডেস্ক :


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যোগ না দেওয়া দেশগুলো ‘সাহস সঞ্চয় করে’ হরমুজ প্রণালি থেকে নিজেদের তেল সংগ্রহ করে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘এই কাজে যুক্তরাষ্ট্র তাদের কোনো সাহায্য করবে না।’

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যেসব দেশ যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে, তাদের উচিত কিছুটা সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেটি দখল করে নেওয়া।’

তিনি আরো লেখেন, ‘যুক্তরাষ্ট্র আর সেখানে তোমাদের সাহায্য করতে যাবে না, ঠিক যেমন তোমরা আমাদের জন্য ছিলে না।

ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজটি শেষ। নিজেদের তেল নিজেরা সংগ্রহ করো!’
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। গত এক মাসের বেশি সময় ধরে চলা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে এই প্রণালিতে উত্তেজনা চরমে।

যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য তেল আমদানিনির্ভর দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও জ্বালানি সংকটের কবলে পড়েছে।