মৌলভীবাজারে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ

Published: 4 April 2026

পোস্ট ডেস্ক :


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত ডিজেল জব্দ করে।

জানা যায়, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই।’ জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে এই কর্মকর্তা জানান।