এক দিনে ৭৯ ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের
পোস্ট ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইরান থেকে ছোড়া মোট ৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে ২৩টি ব্যালিস্টিক মিসাইল এবং ৫৬টি ড্রোন ছিল।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৯৮টি ব্যালিস্টিক মিসাইল, ২৩টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ১৪১টি ড্রোন মোকাবেলা করেছে তারা।
এদিকে আমিরাতের সরকারি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত ২ জন সেনা এবং একজন মরক্কান ঠিকাদার নিহত হয়েছেন।
এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ফিলিস্তিন, ভারত ও মিসরের ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




