ইরান-যুক্তরাষ্ট্র ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা : অ্যাক্সিওস
পোস্ট ডেস্ক :

ইরান যুদ্ধের ৩৯ তম দিনে মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ৬ এপ্রিল ইসরায়েল, কুয়েত, সংযুত আবর আমিরাত এবং বাইরাইনে একযোগে ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এরই মাঝে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিবিসি নিউজ তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটির সততা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলতে মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ডেডলাইন শেষ হচ্ছে আজ সোমবার।
এদিকে রোববার ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার না করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে না আসে, তাহলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।




