সিলেটের আদালতে হাজিরা দিলেন মন্ত্রী, হুইপ ও এমপি
পোস্ট ডেস্ক :

দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেটের আদালতে এসে হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন হুইপ ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন তারা। মামলার আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানিয়েছেন- ২০০৪ সালে ২১ শে জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ বোমা হামলায় এক জন নিহত ও ২৯ জন আহত হয়।
আদালত ২১ শে এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন।




