পদত্যাগ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার
পোস্ট ডেস্ক :

ব্যক্তিগত কারণ দেখিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন। ১০ এপ্রিল লন্ডন স্থানীয় সময় সন্ধ্যায় ফোনে তাঁর পদত্যাগের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন।
গত বছর অন্তর্বর্তীকালীন সরকার বিবিসির সাংবাদিক আকবর হোসেন কে নিয়োগ দেয়।
আকবর হোসেন জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই।




