ট্রাম্পের নৌ অবরোধ হুমকির পর সংযম দেখানোর অনুরোধ চীনের
পোস্ট ডেস্ক :

হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ, স্থিতিশীল এবং বাধাহীন রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থে। তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। এই বক্তব্য থেকে বোঝা যায়, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়লেও বেইজিং কূটনৈতিক সমাধান ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই অবস্থান নিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।




