বিয়ানীবাজারে এতিম-অসহায় ও কন্যা দায়গ্রস্থ পরিবারের সন্তানদের বিবাহ দান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন

Published: 29 June 2026

সিলেট অফিস :


সিলেটের বিয়ানীবাজারে এতিম-অসহায় ও কন্যা দায়গ্রস্থ পরিবারের সন্তানদের বিবাহ দান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে| সোমবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের একটি অভিজাত হলে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কন্যা দায়গ্রস্থ পরিবারের পাত্রী ও পাশ^বর্তী উপজেলা জকিগঞ্জের অভাবগ্রস্থ পরিবারের পাত্রের সঙ্গে বিবাহ সম্পন্নের মধ্য দিয়ে এই মহতি আয়োজন সম্পন্ন হয়| যুক্তরাজ্যস্থ মানবিক সংস্থা ‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন‘ এই বিবাহ দান কার্যক্রমের ব্যয়ভার গ্রহণ করেছে| আর এই মহতি আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার| তিনি যুক্তরাজ্য প্রবাসীদের এই সংগঠনের মহতি উদ্যোগের প্রশংসা করেন|

সোমবার দুপুরে ‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশনের‘ পক্ষ থেকে দেওয়া দুটি সাজানো গাড়িতে করে বর-কনে ও তাদের আত্মীয় ¯^জনেরা চারখাই ইউনিয়নের নির্ধারিত হলে উপস্থিত হন| যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা| এ সময় দুটি পরিবারের কর্তা ব্যক্তিরা তাদের সন্তানের বিবাহ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তাসহ বিশিষ্টজনের উপস্থিতি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন| তারা কখনো কল্পণাও করতে পারেনি তাদের সন্তানের বিবাহ অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের জন্য দোয়া করবেন|

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চারখাই ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি হোসেন মুরাদ চৌধুরী, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের তুতিউর রহমান তুতা
মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিলাল উদ্দিন জিলা, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল হোসেন, সাংবাদিক মাসুদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট কলামিস্ট জুরু আহমদ, অনলাইন এক্টিভিস্ট নাদিয়া সুলতানা, ব্যবসায়ী সাজু চৌধুরী, সমাজ সেবক জাকির আহমদ, ফয়েজ খান,আব্দুল মুকিত খান
সাজু চৌধুরী সহ আরো অনেকে|

বরের পিতা জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কিলোগ্রামের আলাই মিয়া ও কনের পিতা চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের জালাল আহমদ বলেন, আমার আমাদের বিবাহ উপযুক্ত পুত্র কন্যাকে নিয়ে চিন্তিত ছিলাম| হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন ইউকে আমাদেরকে মুক্ত করেছে| এ জন্য আমরা যুক্তরাজ্য প্রবাসী দাতা ও সংস্থার সকলকে ধন্যবাদ জানাচ্ছি|

চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি হোসেন মুরাদ চৌধুরী বলেন, এ রকম ব্যতিক্রমধর্মী আয়োজন আমার ইউনিয়নে এই প্রথম| এ রকম আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি প্রবাসী দানশীল ব্যক্তিদের প্রতি আহবান জানান|

জানাযায়, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও ‘হ্যাল্পফুল হ্যান্ডস ফাউন্ডেশন‘ এর পরিচালক মুহিবুর রহমান মুহিব এই উদ্যোগ গ্রহণ করেন| তিনি জানান, সারা দেশে পর্যায়ক্রমে এই ফাউন্ডেশনের মাধ্যমে এতিম-অসহায় ও কন্যা দায়গ্রস্থ পরিবারের সন্তানদের বিবাহ দান কার্যক্রমের পাশাপাশি আরো কিছু কার্যক্রম তারা বাস্তবায়ন করবেন| এ জন্য তিনি প্রবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন|