জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে  সামার ট্রিপ সুসম্পন্ন

Published: 28 August 2026

গত ৯ আগস্ট যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীদের প্রাণের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক সামার ট্রিপ অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। লন্ডনের অদূরে রামস গেইট সমুদ্র সৈকতকেন্দ্রিক এ শিক্ষা সফর ও আনন্দভ্রমণে সাড়ে তিন শতাধিক প্রবাসী জকিগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রকৃতির মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু খাবার ও স্ন্যাকস, ইসলামী নাশীদ, খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক ধর্মীয় আলোচনা। সব মিলিয়ে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এ আয়োজন অংশগ্রহণকারীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

এবারের সামার ট্রিপের প্রধান আকর্ষণ ছিলেন জকিগঞ্জ-কানাইঘাটের গণমানুষের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। উল্লেখ্য, ব্রিটেন সফরের মাধ্যমেই প্রবাসী জকিগঞ্জবাসীদের সঙ্গে দিনব্যাপী সময় কাটিয়ে তিনি সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের এক প্ল্যাটফর্মে একত্রিত করার ক্ষেত্রে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মুনতাসির আলী বিশিষ্ট ইসলামী মিডিয়া ভাষ্যকার ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা মুফতি আব্দুল মুনতাকিমও টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার আয়াছ মিয়া খেলাফত মজলিস ইউকে শাখার সম্মানিত সভাপতি মাওলানা সাদিকুর রহমান ,সলিসিটার ইয়াওর , নাজমুল হুদা , মিডিয়া ব্যক্তিত্ব আব্বাসুজ্জামান , মাওলানা আব্দুল কারিম ,মাওলানা আনিসুর রহমান ,আনন্দ ভ্রমণ যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন ছাড়াও, যাওয়া- আসার পথে সুললিত কন্ঠে নাশীদ ও নাতে রাসূল সম্বলিত শের শুনিয়ে পুরো প্রোগ্রাম কেই প্রাণবন্ত করে তোলেন। চার চারটি সুপরিসর কোচ এবং অনেক গুলো ব্যক্তিগত গাড়ি যোগে সাড়ে তিন শতাধিক প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশনের এমন আয়োজনকে জকিগঞ্জ প্রবাসীদের ইতিহাসে নজিরবিহীন একটি আয়োজন বলা যায়। বিভিন্ন এক্টিভিটিতে উত্তম পারফরম্যান্স দেখিয়ে যাঁরা যোগ্যতার পরিচয় দিয়েছেন, তাঁদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে মূল্যবান পুরস্কার প্রদান ছিল বাড়তি আনন্দ।

এ আনন্দ ভ্রমণ কে সর্বাত্মক সফল করে তুলতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি জনাব আবুল হুসেইন ও ই সি কমিটি সদস্যবৃন্দ ও সামার ট্রিপ সাব কমিটির সকল সদস্যবৃন্দের আন্তরিকতা,পূর্ণ চেষ্টা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিলেন। উপদেষ্টা সৈয়দ মতলব রেজা , হেলাল খান এছাড়া ও এসোসিয়েশনের সহ সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ইকবাল, সহ সভাপতি জনাব জয়নুল আবেদীন, মাওলানা হাফেজ এনামুল হক, ও সহ-সভাপতি শায়খ কাজী আবদুর রহমান, জনাব আখতারুজ্জামান, সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদুল হক , জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, ক্রীড়া সম্পাদক গুলজার আহমদ, সহকারি অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ,তারেকুর রহমান তুহিন ,শাহেদ আহমেদ , সাইফুল্লাহ খালেদ পলাশ ,মেম্বারশিপ সম্পাদক মঈন উদ্দিন , প্রচার সম্পাদক মারুফ খান , সহ প্রচার সম্পাদক শরীফ আহমেদ , সমাজ কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম , সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মাওলানা বদরুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক , সরকারি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া , সহ দপ্তর সম্পাদক সেলিম আল জামাল ,ইসি মেম্বার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল , আবুল কালাম আজাদ ,তৌফিকুল ইসলাম সাব্বির , সোহেল আহমদ শামীম , নুরুল চৌধুরী সহ অনেকেই এ আনন্দভ্রমণের সফলতায় মুখ্য ভূমিকা পালন করেন। আনন্দ ভ্রমনে রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম শায়খ কাজী লুৎফুর রহমান,মাওলানা আনিসুর রহমান, জনাব কামাল এম সি রাহমান সহ অসংখ্য সুধীজনের উপস্থিতি ছিল বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আনন্দ ভ্রমণের মাধ্যমে নীল আকাশের বিশালতা, সমুদ্রের উত্তাল তরঙ্গ, সবুজের সমারোহ, সোনালী ফসলের সৌন্দর্য এবং পুষ্পিত বসন্তের ছন্দ গাঁথা সবকিছুই উপভোগ করেছেন যাত্রীগণ। এতে ছিল ভোরের আলো, সন্ধ্যার আঁধার, দিগন্তের লালিমা, আকাশের নীলিমা ও মেঘ খন্ডের আল্পনা। ছিল যৌবনের উচ্ছলতা, আনন্দের কলরব এবং আত্মিক প্রশান্তির সন্ধান।