টাওয়ার হ্যামলেট কেয়ারার অর্গেনাইজেশনের নবনির্বাচিত কমিটির সভা অনুষ্টিত

Published: 11 November 2026

টাওয়ার হ্যামলেট কেয়ারার অর্গেনাইজেশনে নবনির্বাচিত কমিটির(২০২৬-২০২৮) প্রথম সভা অনুষ্টিত হয়েছে। গত ৮ নভেম্বর ২০২৬ইং রোজ সোমবার ইষ্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা হয়।

এতে সংগঠনের সভাপতি আং মান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির উদ্দিন পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু।সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট সাইফুর রহমান,উপদেষ্টা গোলাম আব্বাস, সহ সভাপতি আং রউফ,ট্রেজারার এ বি এম কাউছার সহ- ট্রেজারার বিলাল আহমেদএবং আব্দুল মুমিত চৌধুরি। অতিথি হিসাবে

উপস্থিত ছিলেন কাউন্সিল এ কে এম হেলাল ও সাবেক সেক্রেটারি বাবুল তালুকদার ।সভায় সর্বসম্মতিক্রমে কেয়ারার ন্যায্য দাবী দাওয়ার পক্ষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ।এছাড়া আগামী রমজান মাসে ইফতার মহফিল করার সিদ্ধান্ত নেয়া হয়।কমিটির অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন লুৎফুর রহমান,কামালী,মোং তাহের,আকিব চৌ,জাহিদুল ইসলাম,সোরাব হোসেন ,মাহি উদ্দিন,নাহিম মিয়া,নাজমুল হক,আক্তার হোসেন ,আলী আহমেদ, দুলাল আহমদ প্রমুখ॥

সমাপনী বক্তব্যে সভাপতি আং মান্নান বলেন তাকে পূনরায় সভাপতি নির্বাচিত করায় সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয় ।