ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন
সিলেটে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি

যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের গৌরবময় ২০ বছর পূর্তি উদ্যাপন ও বার্ষিক সাধারণ সভা সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংগঠনের চেয়ার ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সমাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল এবং জনপ্রিয় সংগীতশিল্পী রওশন আরা মনি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের স্হায়ী দাতা সদস্য হাফিজ নাহমাদ মিছবাহ। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সংগঠনের প্রয়াত দাতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের জেনারেল সেক্রেটারী মনসুর আহমদ খান। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত দুই দশকের মানবকল্যাণমূলক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে (২০২৬–২০২৯) ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ, গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের গৌরবময় দুই দশক পূর্তি উপলক্ষে মুহিব উদ্দিন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ স্মরণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ সহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও মানবিক উদ্যোগ ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের পরিকল্পনা। সংগঠনের ২০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়।
এই মহতী উদ্যোগে উপস্থিত দাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সাড়া সংগঠনের মানবকল্যাণমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে।
বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত অ্যাম্বুলেন্সটি সিলেট অঞ্চলের হৃদরোগীসহ জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের দ্রুত হাসপাতালে পৌঁছানো এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি মুহূর্তে রোগী পরিবহনের ক্ষেত্রে এটি একটি মূল্যবান সংযোজন হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন এস আই আজাদ আলি, ডা. আলাউদ্দিন আহমদ, বজলুর রশিদ এমবিই, মহিব চৌধুরী, এম এ মুনিম ওবিই, এম শামসুদ্দিন, সাইদুর রহমান রেনু, কাউন্সিলার জাহাঙ্গীর হক, এম এ মতিন, মানিক মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন ডাঃ মনজুর শওকত, ডাঃ নাবিলা লস্কর, ডাঃ মোহাম্মদ ওমর শাফি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সংগঠনের দুই দশকের নিরলস মানবসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে।
অনুষ্ঠানে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান মর্যাদাপূর্ণ ‘ববি মুর সম্মাননা’ অর্জন করায় ফুলেল শুভেচ্ছা জানান চেয়ার আহমদ উস সামাদ চৌধুরী জেপি, মিছবাহ জামাল, ফুলেল শুভেচছা জাননোতে ও সম্মাননা সার্টিফিকেট প্রদান পর্বে সহযোগিতা করেন মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ আবদাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফরহাদ হোসেন টিপু, পলি রহমান, হাফসা নুর, ডাঃ সৈয়দ মাসুক আহমদ, মোহাম্মদ আব্দুল মোহিত চৌধুরী, এম আলাউদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে শুধু একটি সংগঠন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশের, বিশেষ করে সিলেট অঞ্চলের হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছে।
২০ বছর পূর্তির আয়োজনে সাড়া দিয়ে আরো কিছু পার্মানেন্ট ডোনার মেম্বার উপস্থিত ছিলেন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, এম মহব্বত শেখ, শামসুল ইসলাম সেলিম, আব্দুল ওয়াদুদ দীপক,মনজুরুসসামাদ চৌধুরী মামুন,এনায়েত খান,এনামুল মুনিম শামিম লোদি,মারুফ আহমদ চৌধুরী, ইব্রাহিম আলি খন্দকার, মতিউর রহমান খোকন,মোহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ ওয়ারিছ আলী, প্রফেসর মিসবাহ কামাল, মিছবাহ আহমেদ এমবিই, কায়েস চৌধুরী, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন,গোলাম রসুল মুহি আহাদ, মোহাম্মদ দিলওয়ার হোসেন, সালিমা আকতার আলি সৈয়দ, আব্দুস সামাদ চৌধুরী সুহেল,মামুনুর রশীদ হিলারি, মোহাম্মদ জিয়াউল ইসলাম, ইকবাল মোহাম্মদ হোসেন,কামাল মিয়া,সুফি সোহেল আহমেদ, শারফুল এম শামসুদ্দিন, রুহুল এম শামসুদ্দিন, বারিষ্টার মাসুদ চৌধুরী, কবির আহমেদ খলকু,শাহিন আহমেদ উজ্জল, ডাঃ ফারহানা মালিক পলি,আশরাফ চৌধুরী জাহান মিয়া,এম আলাউদ্দিন, মোহাম্মদ আবুল মিয়া,শাহ খালিদ চৌধুরী, ডঃ মোহাম্মদ ওমর শাফি,আংগুর আলি,সোহেল চৌধুরী, তোফায়েল আহমেদ, সালমা আহমেদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম,সৈয়দ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হেলাল উদ্দিন, মোহাম্মদ ইকবাল,রেজাউল করিম মৃধা, নাহিদা মিছবাহ, শায়েকা মিছবাহ, শাহিরা লাবিবা মিছবাহ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ,ফখরুল ইসলাম,সাব্বির করিম, আব্দুল বাসির,আব্দুল শুকুর,আতাউর রহমান, আশিক উদ্দিন, রফিক মিয়া, নাসিম আহমেদ, সাংবাদিক তাইছির মাহমুদ, রুম্মান বখত চৌধুরী,এম মাসুদ, খালেদ মাসুদ রনি,মাহমুদুল হক হ্রদয়, সজিব আহমদ, নাদির মজুমদার,
এছাড়াও চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও ডঃ জাকির খান যখন অতিথি ও ডোনারদের কাছে আহবান জানান সাড়া দিয়ে অনুদানের প্রতিশ্রুতি দেন তাদের মধ্যে স্পীকার বারিষ্টার মুশতাক, বজলুর রশিদ এমবিই, সাইদুর রহমান রেনু, জালালাবাদ অ্যাসোসিয়েশন,মনসুর আহমেদ শাওন, মনজুরুসসামাদ চৌধুরী মামুন, আব্দুল শফিক, আব্দুল সামাদ, আতাউর রহমান, এম মিয়া, হেলাল উদ্দিন, হাফিজা চৌধুরী, কদরুল ইসলাম,আহমেদ, ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, মশিউর রহমান, মানিক মিয়া, হাসানুজ্জামান নুরু,মোহাম্মদ ফারুক মিয়া,আনোয়ার খান,ডঃ মোহাম্মদ ওমর শাফি, মোহাম্মদ রাব্বি, শেখ মহব্বত আলি, কাউন্সিলর জাহাঙ্গীর হক,শেখ শামিম আহমেদ, সৈয়দ মোস্তাফিজুর রহমান, ফখর উদ্দিন আহমদ,কবির আহমদ,শাহেব আহমেদ, এম আজাদ হোসেন,শওকত চৌধুরী, মামুনুর রশীদ হিলারি, নাসিম আহমেদ, প্রফেসর আব্দুল হাই,প্রমুখ বাক্তিরা অনুদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে এক পর্যায়ে ২০২৬-২০২৯ সালের ৫০ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি ও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা সদস্যদের নাম ও পরিচয় করিয়ে দেন স্পীকার বারিষ্টার মুশতাক আহমেদ।
অনুষ্ঠানে সাউণ্ড পরিবেশনা পাপ্পু,। ভিডিও ধারা বর্ণনায় ছিলেন মিছবাহ জামাল,আবু তালেব মুরাদ, আব্দুল মালিক জাকা ও মঈন উদ্দিন মনজু।
সম্পাদনা সহযোগিতা মাহমুদুল হক হ্রদয়।





