ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৩

Published: 28 February 2026

পোস্ট ডেস্ক :


ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৬০ শিক্ষার্থী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আলজাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা ৪০ জন বলা হয়েছিল।

শনিবার সকালে ইরানজুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে।

এদিকে হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা হামলা চালিয়েছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার।

তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।