৪০ ছাত্রী ও কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ধারাবাহিক হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কয়েকজন কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তারা নিহত হয়েছেন। এছাড়া ইরানের দক্ষিণে একটি বালিকা বিদ্যালয়ের ২৪ ছাত্রী নিহত হয়েছে। ইরানি কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরানের এক সামরিক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তাকে জিজ্ঞাসা করা হয় যে, সর্বোচ্চ নেতা আলী খামেনিকে এই হামলায় টার্গেট করা হয়েছিল কি না। তিনি এ প্রশ্নের কোনো উত্তর দেননি। ওদিকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের এক স্কুলে কমপক্ষে ৪০ জন ছাত্রী নিহত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা ফার্স। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ওই হামলা চালায় ইসরাইল।




