সর্বসম্মতিক্রমে বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটির ২৩ সদস্য বিশিষ্ট পূর্বের কমিটি আগামী দুই বছরের জন্য পুনরায় নির্বাচিত

Published: 15 November 2026

বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটির পূর্বের কার্যকরী কমিটির ওপর আস্থা ও বিশ্বাস রেখে আগামী দুই বছরের জন্য পুনরায় একই কমিটিকে পূর্ণবহাল রাখায় সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সবার এই ভালোবাসা, সমর্থন ও আস্থা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও অনুপ্রেরণার। এই পুনর্নির্বাচন শুধু একটি দায়িত্বের ধারাবাহিকতা নয়, বরং সংগঠনের প্রতি আপনাদের বিশ্বাস ও ভালোবাসারই প্রতিফলন।

এ সময় সংগঠনের প্রিয় বন্ধু ও কবি আবির ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
সভায় মরহুম কবি আবির ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কারী আব্দুসালাম।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটিকে আগামী দিনে আরও সুন্দর, সুসংগঠিত ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার আব্দুল হালিম চৌধুরী, সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল কালাম ( কেমডেন ) সাবেক সভাপতি মুহিব চৌধুরী, আবিদ হোসেন অপু, কাজী বাবর উদ্দিন আহমেদ,আরো বক্তব্য রাখেন আবুল কালাম ( হেকনি ), আবু তারেক চৌধুরী, ময়না মিয়া,জয়নাল আবেদীন খান, নজরুল ইসলাম অকিব, কারী আব্দুস সালাম, আব্দুল হান্নান, সাখাওয়াত ফরাজী, তানিয়া ইসলাম, শারমিন চৌধুরী রোটারিয়ান শাহীন শাহ আলম চৌধুরী, শামসুল আলম, প্রমুখ।

নবায়িত দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি। সংগঠনের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সকলের কল্যাণে আগামী দুই বছরও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

পরিশেষে, আমাদের ওপর পুনরায় আস্থা রাখার জন্য বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সবার সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাক বেতার বাংলা ফ্রেন্ড সোসাইটি।

ধন্যবাদান্তে,
নবনির্বাচিত সভাপতি
কবির আহমেদ
সাধারণ সম্পাদক
পারভেজ আহমেদ
কোষাধক্ষ্য
আবুল হোসেন