যুক্তরাজ্যে নর্থ সাউথ অ্যালামনাইদের নতুন যাত্রা, নেতৃত্বে শিমুল
প্রেস বিজ্ঞপ্তি:
যুক্তরাজ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব এনএসইউ অ্যালামনাইয়ের (AANSU UK) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সরকার ইসলাম শিমুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ শাফি।

নতুন নেতৃত্বের লক্ষ্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করা। একই সঙ্গে অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময়, মেন্টরশিপ এবং বৃহত্তর কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. আবদুল্লাহ ফারুক, মুহাম্মদ রিয়াজ শামস, শেহলা উনায়জা হৃদি ও লামিয়াহ সুলতানা মীম।
চারজন সহসভাপতি হলেন মো. ইসমাইল তুষার, সায়মা রহমান তামান্না, মো. নাসের মেহেদী চৌধুরী ও নাবিলা মাশনুন। কোষাধ্যক্ষ নাহরিয়া আমিন নুসরাত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েবা চৌধুরী শারিকা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওমিত হাসান।
সিনিয়র সাংগঠনিক সম্পাদক রাহাত খান এবং সাংগঠনিক সম্পাদক আকিব জাবেদ। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুল আমিন হৃদয় ও মো. খায়রুল বাশার।
এ ছাড়া প্রকাশনা পরিচালক কাজী রুবিয়া ফাতেমা (প্লাবন), ক্রীড়া পরিচালক মো. মঈন ইবনে কামাল, স্পনসরশিপ ও যোগাযোগ পরিচালক মোহাম্মদ সালমান রিদা, সাংস্কৃতিক পরিচালক আফসারা তাসনিম রিফা এবং সদস্যপদ ও অ্যালামনাই সম্পর্কবিষয়ক পরিচালক মুশফেকাজ্জামান উষা।
নতুন কমিটি ঘোষণার পর লন্ডনে নির্বাহী সদস্যদের অংশগ্রহণে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন থেকে সভাপতি সরকার ইসলাম শিমুলসহ ১২ জন সদস্য অংশ নেন। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে বৈঠকে যুক্ত হন সহসভাপতি মো. ইসমাইল তুষার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েবা চৌধুরী শারিকা।
বৈঠকে আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি বৃহৎ আনুষ্ঠানিক পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা, সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নতুন কমিটির কর্মপরিকল্পনার মূল ভিত্তি চারটি—সংযোগ, সহযোগিতা, অংশগ্রহণ ও অংশীদারত্ব। এসব অগ্রাধিকারের মাধ্যমে অ্যালামনাইদের পেশাগত উন্নয়ন, মেন্টরশিপ, সামাজিক সম্পৃক্ততা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
AANSU-এর ঘোষিত তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২৫টি দেশে সংগঠনটির আটটি শাখা রয়েছে। সেই আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্তরাজ্যের অ্যালামনাইদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে একটি শক্তিশালী, সক্রিয় ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে চায় নতুন নেতৃত্ব।




