উৎসবমুখর পরিবেশে নেবজার ১০ম বর্ষপূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ঐক্য, সম্প্রীতি ও পেশাগত মর্যাদার অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের ওল্ডহামে অনুষ্ঠিত হলো নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস এসোসিয়েশন (নেবজা) এর নবগঠিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি অনুষ্টান। ২০১৬ সালে যাত্রা শুরু করা নেবজার দশ বছরের এই পথচলা প্রবাসে বাংলা টেলিভিশন সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায়। নতুন নেতৃত্ব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করেন আগত অতিথিরা।
সংগঠনের সাধারণ সম্পাদক রুপচাঁদ দাশ রুপক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি এম এ মুকিত চৌধুরী সিতু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেমসাইডের সিভিক মেয়র কাউন্সিলর হেলেন বোডেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই ও কাউন্সিলার শিবলী আলম, প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার হাসান খান, সৈয়দ ছাদেক আহেমদ, গাওছুল ইমাম চৌধুরী সুজন, মো. কলন্দর তালুকদার, ফখরুল হোসেন ও ফোরকানোর রহমান চৌধুরী সাগর।

জাতীয় সংগীত ও পবিত্র তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।
প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার হাসান খান নবগঠিত কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং সংগঠনের প্রকাশনা প্রেসলাইন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন গীতিকার সৈয়দ দুলাল, ব্যবসায়ী ইকবাল সমুজ এবং মোহাম্মদ জহিরুল ইসলাম পাভেল।
অনুষ্ঠানে অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক অতিথি ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।





