আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাজ্যে নতুন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নাসির উদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মানবসেবা, শিক্ষা, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মুমিত বাবলু সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আমিনুর রশিদ, এনামুল হক, আব্দুল মালিক শরীফ, শফিকুর রহমান শাহজাহান, মাওলানা শামসুল ইসলাম ইমরান, মোহাম্মদ মিজানুর রহমান, রুহুল ইসলাম সুহেল, সৈয়দ মাহমুদুর রশিদ মাসুম, সৈয়দ আহমেদুর রশিদ সাহেল, সৈয়দা ফারহানা রশিদ, মিসবা বেগম, লায়লা বেগম, হোসাইন আহমদ ও আকবর রশিদ জাহেদ। বক্তারা নতুন এই চ্যারিটি সংগঠনের সফলতা কামনা করেন এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মিসেস জয়তুন নেছা খানম ও মিসেস আনোয়ারা বেগম-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের ট্রাস্টি এনামুল হক এবং মোহাম্মদ মিজানুর রহমান-কেও বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে সংগঠনের সকল ট্রাস্টির হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।





