তোফায়েল আহমদ স্মরণে ওল্ডহ্যাম যুবলীগের শোকসভা ও দোয়া মাহফিল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমদ এর স্মরণে ওল্ডহ্যাম যুবলীগের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি রেষ্টুরেন্টে। ওল্ডহ্যাম যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ—সভাপতি লুতফুর রহমান, সৈয়দ ছাদেক আহমদ, লিয়াকত মিয়া, শাহিনুর ইসলাম, মিজানুর রহমান খান, মোস্তাক আহমদ, সাহাব উদ্দিন রুহেল,সোহেল মিয়া,রিপন মিয়া, রুমেন আহমদ, রফিকুল ইসলাম, শাহ মোহন আলী, মিন্টু মিয়া, আতিকুর রহমান শাহিন, আব্দুল্লাহ চৌধুরী, জয়নাল আহমদ,মো: আবু সুফিয়ান,মুজিবুর রহমান, খালেদ আহমদ ও মিনহাজ আফ্রিদি সহ আরোও অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরহুম তোফায়েল আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠন ও উন্নয়নের বিভিন্ন পর্যায়ে তোফায়েল আহমদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। শোকসভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মরহুম তোফায়েল আহমদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।





