ব্রিটেনের নির্মাণশিল্পে ৮ বছরের গৌরবময় অগ্রযাত্রা উদযাপন করল Creative Design & Construction Limited (CDC)

Published: 30 June 2026
লন্ডন, যুক্তরাজ্য: ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান Creative Design & Construction Limited (CDC) গত ২১ জুন (রবিবার) ২০২৬ প্রতিষ্ঠার সফল ৮ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে Essex এর Basildon এ অবস্থিত Cromwell Manor-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যবসায়ী, রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও সাফল্যকে আরও সমৃদ্ধ করে। উল্লেখ্য, Cromwell Manor-টি CDC-এর নিজস্ব পরিকল্পনা, নকশা ও নির্মাণ দক্ষতার সমন্বয়ে নির্মিত একটি অনন্য প্রকৌশল নিদর্শন।
মাত্র আট বছরের যাত্রায় CDC একটি পূর্ণাঙ্গ ও বহুমুখী নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে অফিসসহ যুক্তরাজ্যের ১০টিরও বেশি শহরে প্রতিষ্ঠানটি Skilled Engineering, Architecture, Planning Consultancy, Structural Engineering এবং Comprehensive Construction Services প্রদান করছে। প্রতিষ্ঠানে ৪০০-এরও বেশি দক্ষ জনবল নিয়মিতভাবে বিভিন্ন নির্মাণ প্রকল্পে সেবা দিয়ে যাচ্ছে।
CDC-এর সফল প্রকল্পসমূহের মধ্যে রয়েছে—Residential Buildings, Loft Conversions, Rear Extensions, Landscaping, Luxury Interior Design, Primary & Secondary School Facilities, Colleges, Mosques and Places of Worship, GP Health Centres, Private Hospitals, Commercial Buildings, Large-scale Mixed-use Development Projects.
গুণগত মান, উদ্ভাবন, টেকসই নির্মাণ এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি অঙ্গীকারের মাধ্যমে CDC ইতোমধ্যে ব্রিটিশ নির্মাণশিল্পে একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে CDC Group-এর ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিসরও তুলে ধরা হয়। বর্তমানে গ্রুপটির আওতায় ১১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
• Creative Design & Construction Limited
• Interior Studio Ltd
• Lomash Wood Ltd
• CDC Housing (Bangladesh)
• CDC Property Development & Management Ltd
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Employee Recognition Ceremony। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করেন।
এছাড়াও, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ Md. Abdul Hannan (2A News), Md. Sarwoar Hussain (Top News), M.A. Quayum (Q News) এবং Salina Manir (International Makeup Artist)-কে সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব গত আট বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, কর্মকর্তা-কর্মচারী এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“গত আট বছরে আমরা শুধু ভবন নির্মাণ করিনি; আমরা গড়ে তুলেছি কমিউনিটি, সৃষ্টি করেছি কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উত্তরাধিকার। উৎকর্ষ, উদ্ভাবন এবং দায়বদ্ধতার মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশের নির্মাণশিল্পে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখাই আমাদের লক্ষ্য।”
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশ বেতারের শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডভুক্ত বিশিষ্ট বীণাশিল্পী দেব দীপন তাঁর মনোমুগ্ধকর শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করেন।
এছাড়া Taal Torongo Performing Arts-এর নৃত্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সমাপনী পর্বে জনপ্রিয় শিল্পী জামান আসাদুজ্জামান (বিপ্লব), মিষ্টি তালুকদার এবং বন্যা তালুকদার-এর প্রাণবন্ত সংগীত পরিবেশনা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটায়।