ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্টের উদ্যোগে ইস্ট লন্ডন মসজিদে সফলভাবে অনুষ্ঠিত হলো ওপেন ডে ও এক্সিবিশন

ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট (IAP)-এর উদ্যোগে ১৮–১৯ জুলাই ২০২৬ তারিখে ইস্ট লন্ডন মসজিদে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ওপেন ডে ও এক্সিবিশন।
এই আয়োজনে অমুসলিম, স্থানীয় প্রতিবেশী, ফ্যামিলি এবং বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিরা মসজিদ পরিদর্শন, ইসলাম সম্পর্কে জানার সুযোগ এবং মুসলিম কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের সুযোগ লাভ করেন।
দর্শনার্থীরা মসজিদের গাইডেড ট্যুর, তথ্যবহুল প্রদর্শনী, বিভিন্ন ইসলামিক নিদর্শন (Islamic Artefacts) পরিদর্শন এবং সরাসরি জামাতে নামাজ আদায় (Live Congregational Prayer) পর্যবেক্ষণের সুযোগ পান। এর মাধ্যমে তারা ইসলামী ইবাদত, মসজিদের কার্যক্রম এবং মুসলিমদের দৈনন্দিন ধর্মীয় জীবন সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ (BSL) সুবিধাও প্রদান করা হয়।
ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট (IAP) প্রতি বছর তিনবার ইস্ট লন্ডন মসজিদে এই ওপেন ডে ও এক্সিবিশন আয়োজন করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং মুসলিম ও বৃহত্তর সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা।

পরবর্তী ওপেন ডে ও এক্সিবিশন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদে। ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট (IAP) সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। আগত দর্শনার্থীরা মসজিদ পরিদর্শন, ইসলাম সম্পর্কে জানার সুযোগ, সরাসরি নামাজ পর্যবেক্ষণ এবং স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের সুযোগ পাবেন।





