কলিম উদ্দিন আহমদ মিলন এমপি-এর সাথে যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয় সংসদের ডাক , টেলিযোগাযোগ , তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন-এর সাথে যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা সোমবার,১৯ অক্টোবর নন্ডন বালা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় । সভায় এমপি কলিম উদ্দিন মিলন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বিশদ বর্ণনা দেন ।এয়ারপোর্টে যাত্রি হয়রানি প্রবাসীদের সম্পতি দখলের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রহমানের সরকার কাউকে ছাড় দিবেনা। তিনি ছাতক দোয়ারাবাজার সহ সুনামগঞ্জের বিভিন্ন চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকল প্রবাসীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। ঢাকা- সিলেট মহাসড়কের ৬ লেইন বিশিষ্ট মহাসড়কের কাজ আগামী ৪ বছরের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানান ।

লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক কমিনিকেশন সেক্রেটারি ও কিউ নিউজের সম্পাদক এম এ কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুজিবুর রহমান মুজিব, সাবেক উপদেষ্টা এম এ রউফ,আলোচনায় অংশ নেন লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সাবেক সভাপতি জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন,লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সেক্রেটারি আকরামুল হোসেন,ট্রেডারার এমডি আব্দুল হান্নান,ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু,সিনিয়র সাংবাদিক রহমত আলী, জমনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ,বাংলা মিরর এডিটর আব্দুল করিম গনি, সৈয়দ আনাস পাশা, এটিএন বাংলার হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার সালেহ আহমদ,প্রেসক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ,প্রথম নির্বাহী সদস্য সারওয়ার হোসেন, ফ্রিল্যান্স রিপোর্টার ফজলুল হক,সানরাইজ টুডের ডিজিটাল এডিটর ফজলু মিয়া,রানার টিভির রিপোর্টার হাবিবুর রহমান,বাংলা সংলাপের রিপোর্টার জয়নাল আবেদীন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা ।





