লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক

Published: 21 October 2026

যুক্তরাজ্যে প্রবাসী গোলাপগঞ্জবাসীদের শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮ সেশন) অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ১৯ অক্টোবর ২০২৬, সোমবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা গোলাপগঞ্জ কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাকালীন সদস্য, বিভিন্ন মেয়াদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শামীম আহমেদ ও মুছলেহ উদ্দিন। শপথ গ্রহণের পর পরই নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু।

উল্লেখ্য, গত আগস্ট মাসে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এই কমিটি গঠন করা হয়।

তিন পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম নজরুল। সংগঠনের সাবেক সফল সভাপতি , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তমিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ কাদির। এরপর সম্মিলিত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস শুকুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়

নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের ট্রাস্টি এবং সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে গোলাপগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্র জনগোষ্ঠীর আবাসন ও সামাজিক উন্নয়নে আরও গতিশীল ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বারা অফ নিউহাম কাউন্সিলের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন-

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব, অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষিকা , কমিউনিটি এক্টিভিস্ট আফিফা খানম, শিক্ষাবিদ আব্দুর রকিব, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া, আখলু মিয়া, একাউন্টেন্ট আবু তাহের এমবিই,

বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি ডঃ শাহনুর খান, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রবীণ শিক্ষক তছউর আলী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্টাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর আমিনা আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিগত নির্বাচনে সভাপতি পদে প্রতিদন্ধিতা কারী একনিষ্ট সমাজ কর্মী জনাব সৈয়দ নজরুল ইসলাম, রাজনীতিবিদ সেলিম আহমেদ খান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’-এর সাবেক ভাইস চেয়ার ও উপদেষ্টা আখতার হোসেন, অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন লেবু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’-র প্রাক্তন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী জবা কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আরিফ মনজুর চৌধুরী মিঠু, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্টারের সহ সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, প্রতিষ্টাতা সদস্য রুহুল আমিন রুহেল, রিয়াজ উদ্দিন, আব্দুল বাছির, সাবেক সভাপতি ফেরদৌস আলম, আফরোজ মিয়া শাহিন, আবুল কালাম, কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস জুনেদ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লিটন, সাব্বির আহমদ সাহেদ, মঞ্জুর আহমদ শাহনাজ, সাবেক সহ সভাপতি আফসারুল ইসলাম, ইকবাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন- টিভি উপস্থাপক এবং ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’-এর সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম নাহিন মাহমুদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাকালীন মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, ভাদেশ্বর ইউনিয়ন এসোসিৰয়েশনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান, লন্ডনের পরিচিত সমাজকর্ম্মী জনাব জামিল আহমদ,গোলাপগঞ্জ সোস্যাল এন্ড ক্যালচারাল এন্ড কালচারাল ট্রাস্ট এর কোষাধক্ষ্য জনাব কাওছার আহমদ জগলু, আব্দুল মারজান চৌধুরী এলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’-এর সাবেক সাধারণ সম্পাদক জনাব তানহার আহমেদ তুহিন, গোলাপগঞ্জ উপজেলা স্যোশাল ট্রাস্ট এর সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সর্বজনীন শরীফ গঞ্জ ইউনিয়ন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফিরোজ, কমিউনিটির অন্যতম কিংবদন্তি কর্মী—যিনি ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’ (Golapganj Helping Hands UK) নামটি প্রস্তাবকারী মারুফ আহমেদ, উদীয়মান সফল ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ ফারুক উদ্দিন, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এনামুল হক, সমাজ কর্মী ইকবাল আহমেদ চৌধুরী, সমাজকর্মী মামুনুর রশিদ খান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আলতা মিয়া, গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কারচ্যারেল ট্রাস্ট ইউকে’-র সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জুয়ারদার প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি চ্যারিটি কার্যক্রমে যুক্তরাজ্য ও বাংলাদেশে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসী ছাড়াও সংগঠনের প্রতিষ্টাতা সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন মেয়াদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, এবং ব্রিটেনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৈশভোজ, প্রীতি মেলবন্ধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন এই অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।