সিলেট -৩ আসনের উপনির্বাচন
সিলেট -৩ আসনের উপনির্বাচন
স্বশিক্ষিত জুনায়েদ মোহাম্মদ মিয়ার বিরুদ্ধে কখনো মামলা হয়নি
সিলেট অফিস :

বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী জুনেদ মুহাম্মদ মিয়া পেয়েছেন ‘ডাব’ প্রতীক। তিনি তার ডাব প্রতিক নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকা, লাঙ্গল, কার ও ডাব প্রতিকের প্রার্থীরা লক ডাউন চলাকালেও তাদের প্রচারণায় পিছিয়ে নেই। তবে তারা জানিয়েছেন, সকল ধরণের নিয়ম মেনে তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। তবে ৩ উপজেলা নিয়ে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে চলছে আলোচনা পর্যালোচনা।
বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া স্বশিক্ষিত। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী , তার বিরুদ্ধে কখনো মামলা হয়নি। পেশায় কৃষক জুনায়েদ কৃষি থেকে বার্ষিক ২ লাখ ২৫ হাজার টাকা ও দোকান ভাড়া থেকে ২০ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে , নিজের নামে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা , ব্যাংকে জমা সাড়ে ৩ লাখ টাকা , ৬০ হাজার টাকার ১ ভরি স্বর্ণ , ১০ হাজার টাকার মোবাইল সেট , ৬০ হাজার টাকার আসবাবপত্র।
স্থাবর সম্পদ রয়েছে , নিজের নামে ১০ দশমিক ১৪৫ একর কৃষি জমি , ৩ লাখ টাকার ১ শতক জমি , পৈতৃক সূত্রে প্রাপ্ত ৮ কক্ষের বসতঘর ও স্ত্রীর নামে ১ দশমিক ৬৯ একর কৃষি জমি। তিনি বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুরের বাসিন্দা। তার কোন ব্যাংক ঋণ নেই।
প্রসঙ্গত, ২৮ জুলাই বুধবার এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।




