যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

Published: 8 November 2022

পোস্ট ডেস্ক :


মার্কিন কংগ্রেসের মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনটি হোয়াইট হাউসের ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে।

এই নির্বাচনে হারজিত জো বাইডেনের প্রেসিডেন্ট পদে থাকা না থাকার ফয়সালা নয়। তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি (যে জন্য এর নাম মিড টার্ম ইলেকশন) এ নির্বাচনে সিদ্ধান্ত হবে কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে আইনসভা এবং গভর্নরের অফিসগুলোকে কে নিয়ন্ত্রণ করবে। খবর বিবিসির।

তবে এ নির্বাচন প্রেসিডেন্টের কর্মকাণ্ড এবং দেশের বর্তমান হালচাল সম্পর্কে পরোক্ষভাবে ভোটারদের মতামত প্রকাশের সুযোগ এনে দেয়।