দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের ভাই শেখ আহমেদ বিন রশিদ আর নেই
দুবাই প্রতিনিধি: মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই এবং দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের উপ-প্রধান শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তাঁর ইন্তেকালে দুবাইয়ের রুলারস কোর্ট গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে সোমবার থেকে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। শোককালীন সময়ে দুবাইয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ভাইয়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আবেগঘন বার্তা প্রকাশ করে মরহুমের জন্য দোয়া করেছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
শেখ আহমেদ বিন রশিদের ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি




