ডিসেম্বরে পশ্চিমবঙ্গে কি ক্ষমতার পালাবদল ঘটবে!

Published: 27 November 2022

পোস্ট ডেস্ক :


আসন্ন ডিসেম্বর মাসে কি পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটবে? বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু নয়, বিজেপির তাবড় নেতা বলছেন, ডিসেম্বরে তৃণমূলের এক বড় চোর ধরা পড়বে এবং রাজ্যে বিরাট পরিবর্তন সূচিত হবে। তৃণমূল এর পাল্টা বক্তব্য- ইডি সিবিআই কি বিজেপি নেতাদের সঙ্গে পরামর্শ করে চলে যে গ্রেপ্তারির খবর তারা আগাম পেয়ে যায়। নাকি, বিজেপির নির্দেশমতো তারা চলে যাতে আগাম কাকে গ্রেপ্তার করা হবে তারা জানতে পারে কিংবা তাদের নির্দেশ মোতাবেক চলে কেন্দ্রীয় এজেন্সি যাতে তারা ঠিক করে দেয় কবে কাকে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই সব কথা বলেননি। তিনি বলেছেন, ডিসেম্বরে বিজেপি বড় রকমের গণ্ডগোল পাকানোর ষড়যন্ত্র করেছে। এই সম্পর্কে সাবধান থাকতে হবে। তারা রাজ্যে অশান্তি পাকানোর, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছে। মানুষকে এই বিষয় এ সতর্ক থাকতে হবে। দু’পক্ষের দাবি পাল্টা দাবিকে কেন্দ্র করে আসর জমজমাট। তৃণমূল অপেক্ষা করছে ডিসেম্বরের, হয়তো বিজেপিও তাই।