হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার আটকাল ইরান

Published: 19 April 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ চলমান থাকায় সতর্কবার্তা দিয়ে দুইটি তেলবাহী জাহাজকে ফিরিয়ে দিয়েছে ইরানের বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, জাহাজ দুটির একটি বতসোয়ানা এবং অন্যটি অ্যাঙ্গোলার পতাকা বহন করছিল। তারা হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। ইরানের সংবাদ সংস্থা তাসনিম বলেছে, অনুমতি ছাড়া এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা।

এরপর তাদের পথ বদলাতে বাধ্য করা হয়।
শনিবার ইরান জানায়, তারা প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ আরো কঠোর করছে। নাবিকদের সতর্ক করে বলা হয়, এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথ আবার বন্ধ করা হয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পথ বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে কোনোভাবে চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইল করতে পারবে না।