করোনার টিকা নিলেন প্রতিমন্ত্রী পলক

Published: 28 January 2021

পোস্ট ডেস্ক : মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টিকা নেন তিনি।

দেশের দ্বিতীয় কেন্দ্র বিএসএমএমইউয়ে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম টিকা নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একই কেন্দ্রে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।