সাকিবকে যে দামে কিনল কলকাতা নাইট রাইডার্স
পোস্ট ডেস্ক : ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম। সেখানে নিলামের ২ নম্বর সেটে ছিল সাকিবের নাম।
আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠেছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।




