মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সম্মানে লন্ডন বাংলা প্রেস ক্লাবে মতবিনিময় সভা

লন্ডন সফররত মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলা দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাপ্তাহিক বাংলা পোস্ট-এর হেড অব প্রোডাকশন সালেহ আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী।

আরো বক্তব্য রাখেন অনলাইন সংবাদ মাধ্যম সত্য বাণী’র সম্পাদক সৈয়দ আনাস পাশা, এলবি২৪ টিভির ম্যানেজিং এডিটর আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এটিএন বাংলার হেড অব নিউজ দেওয়ান সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য টুএ নিউজ এর সম্পাদক আব্দুল হান্নান, এটিএন বাংলার রিপোর্টার আফজাল হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ কোষাধক্ষ্য এখলাছুর রহমান পাক্কু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সানরাইজ টুডে সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলা পোস্ট পত্রিকার সাব এডিটর জয়নাল আবেদীন, আইঅন টিভির রিপোর্টার আব্দুল মুমিন, সানরাইজ টুডেজ রিপোর্টার ফজলু মিয়া, এটিএন বাংলা রিপোর্টার এমডি সুয়েজ মিয়া, এলবি২৪ এর রিপোর্টার হাসনাত চৌধুরী সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের এই সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি । একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের ভূমিকা, দেশ ও প্রবাসের মধ্যে সংবাদ ও তথ্যের সেতুবন্ধন এবং সাংবাদিকতার পেশাগত নানা চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়।
এ সময় বকশী ইকবাল আহমদকে উপস্থিত সাংবাদিকরা আন্তরিক শুভেচ্ছা জানান। তাঁর লন্ডন সফরের সাফল্য কামনা করে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক মতবিনিময় দুই দেশের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক বকশী ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । সাংবাদিক তাইসির মাহমুদ, সালেহ আহমেদ ও আহাদ চৌধুরী বাবুর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বিলেতের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি





