লন্ডনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ অনুষ্ঠিত

Published: 16 September 2026

গাউসিয়া কমিটি ইউকে ও নূরে মদিনা ফাউন্ডেশন (লন্ডন) ইউকের যৌথ উদ্যোগে লন্ডনের একটি স্হানীয় হল আইভি কনভেনশন হলে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হয়েছে।

উক্ত পবিত্র মাহফিলে সভাপতিত্ব করেন নূরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট টিভি ভাষ‍্যকার মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব প্রধান অতিথি হিসেবে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি ইউকের সভাপতি ও বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা হাফিজ ইকরাম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা অলিউর রহমান চৌধুরী দূবাগী।
আরও বক্তব্য রাখেন মাওলানা সানাউল্লাহ ছেটি খতিব আল হিরা জামে মসজিদ, মাওলানা শের আহমদ বরকতী খতিব মহিউল ইসলাম জামে মসজিদ, মাওলানা কারী মাহমুদুল হাসান সাহেব, খতিব আল জান্নাত জামে মসজিদ, মওলানা আমিনুল ইসলাম জলঢুপী, মাওলানা কারী কাজী বাকী বিল্লাহ, আরো অনেক প্রখ‍্যাত উলামায়ে কেরাম মূল‍্যবান বক্তব্য রাখেন।
মাহফিল পরিচালনা করেন মাওলানা ফখরুল মোস্তফা ও পীরজাদা মাওলানা সাকিবুর রহমান চিস্তী।

সার্বিক সহযোগিতায় মোঃ হোসাইন, রাসেল আহমেদ, পীরজাদা মামনুনুর রহমান, ইমরান আহমেদ হাজী রেদওয়ান চৌধুরী হাজী আব্দুস সালাম লিটন প্রমুখ।

উক্ত মাহফিলে ইংল্যান্ডের প্রখ্যাত উলামায়ে কেরাম ও গন‍্যমান‍্য ব‍্যক্তিগন নবীজি সাঃ এর মিলাদুন্নবী সাঃ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে নবীজি সাঃ এর পবিত্র জীবন আদর্শ নিয়ে কোরআন সুন্নাহর আলোকে মহা মূল্যবান আলোচনা করেন উক্ত মাহফিলে বহু সংখ্যক নবীপ্রেমীক মানুষ অংশগ্রহণ করেন সর্বশেষে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ করা হয় ।
আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।