জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী আর নেই
স্টাফ রিপোর্টার : জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি দীর্ঘ দেড় মাস করোনা আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে থাকার পর শুক্রবার শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলুসহ কমিউনিটি নেতারা। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।




