মালদ্বীপে ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরার অন্যরকম সময়
পোস্ট ডেস্ক : ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন।

দেশের বাইরে মালয়েশিয়ার মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়াশোনা শেষ করে ২০১৯ সালে দেশে ফিরেছেন। কিছুদিনের বিরতি নিয়ে এখন অভিনয়ে নিয়মিত তিনি। বর্তমানে নিজের নামের চেয়ে ‘অন্তরা’ নামটা বেশি জনপ্রিয়। কারণ, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। প্রায়ই আজকাল নানা রকম ছবি ও ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। আর সেইসব ছবি ও ক্যাপশন বেশ উপভোগ করেন তার ভক্তরা। তারই ধারবাহিকতায় আজ দুপুরে ফারিয়ার পোস্ট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
অভিনেত্রী ক্যাপশন দিয়ে জানিয়েছেন, তিনি মালদ্বীপে সমুদ্র সৈকতে রয়েছেন। একটি ছবিতে তাকে দেখা গেছে সৈকতের পাড়ে দুই হাত ছড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। আর দুটি ছবিতে নিজেকে তুলে ধরেছেন ফারিয়া ক্যামেরার ক্লোজ অ্যাঙ্গেলে। চোখে সানগ্লাস আর কড়া লাল লিপস্টিকে ফারিয়া যেন সৌন্দর্যের আগুন ধরিয়েছেন নীল সমুদ্রের পাড়ে। ফারিয়া শাহরিনকে দেখে তার ভক্তরা লিখছেন মজার মজার সব মন্তব্য। অনেকে অন্তরাকে ‘আগুন’, ‘অ্যাটম বোম’ বলে সম্বোধন করছেন। তবে ছবি পোস্ট করেই হাওয়া ফারিয়া। কে কি লিখছেন সেসবে মনযোগ নেই তার। তিনি ব্যস্ত রয়েছেন তার ভ্রমণ উদযাপনে।




