জুড়ীতে প্রবাসীদের পক্ষ থেকে জুড়ীতে খাদ্য বিতরণ
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে প্রবাসীদের সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ তহবিলের পক্ষ থেকে রামাদ্বান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) জায়ফর নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরনে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও প্রবাসী সমাজ কল্যাণ তহবিল বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান নোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,প্রবাসী সমাজ কল্যাণ তহবিলের উপদেষ্টা লোকমান খান, সভাপতি জামিল আহমদ,সমাজ সেবক ফটিক মিয়া,বশির মিয়া,সাংবাদিক ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন,অমিত আল হাসান, হাকালুকি যুব সংঘের সভাপতি খাইরুল ইসলাম রাজন প্রমুখ।
চাল,ডাল,খেজুর,তেল,চিনি,ছানা,লবন সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়




