দেশে বন্ধ হয়ে গেল করোনা টিকার প্রথম ডোজ প্রদান
পোস্ট ডেস্ক :

করোনা টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ হয়ে গেছে। আগামী ২৬ এপ্রিল হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ জানিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্টদের।
স্মারকে বলা হয়েছে, ‘আগামী ২৬ এপ্রিল ২০২১ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে।’




