দিরাইয়ে মস্তকবিহীন লাশ উদ্ধার

Published: 2 May 2021

দিরাই সংবাদদাতা :


সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বরাম হাওরের মঙ্গলপুর বিল থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মে রাত) রাতে বরাম হাওরের মঙ্গলপুর বিল থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে দিরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয়রা হাওরে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল বরাম হাওরের মঙ্গলপুর বিল থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশটির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ধারনা করছে এই ব্যক্তিকে গত ৪/৫দিন পূর্বে কেহ হত্যা করে এই বিলে ফেলে দিয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রির্পোট ছাড়া ঘটনাটির মোটিভ পুরোপুরি বলা যাবে না তবে দ্বিখন্ডিত লাশ দেখে অনুমান করা হচ্ছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।