চুনারুঘাটে ইটারন্যাল এইড’র খাদ্য সামগ্রী বিতরণ

Published: 2 May 2021

হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইটারন্যাল এইড’।

শনিবার (১ মে) সকালে চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিদ চন্দ্র দেবের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জামাল ও চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ইটারন্যাল এইড সমন্বয়কারী ওয়াসিম চৌধুরী, স্বেচ্ছাসেবী কামরুন্নাহার রুবি, কায়েস চৌধুরী, কাজী লায়েক, মনির আহমদ, মুকিদ আহমেদ ও আলামিন।

বক্তারা বলেন অসহায় মানুষের পাশে ইটারন্যাল এইড যেভাবে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসার দাবী রাখে। ইটারন্যাল এইডের সমন্বয়কারী ও স্বেচ্ছাসেবকরা প্রবাস থেকে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।