বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Published: 12 June 2021

সিলেট অফিস :


সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত আলী নূর নামে এক ব্যক্তিকে আটক করেছে ।
ধৃত আসামী আলী নূর(৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রাম গ্রামের মৃত কুতুব আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকালে মাদক উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে বিয়ানীবাজার থানার এসআই/ ফয়সাল ও এএসআই/ নূরনবী মোড়ল সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশ ধারণ করে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া কানাইঘাট থানাধীন পালজুড় গ্রামস্থ আসামীর শ^শুর বাড়ির পুকুর হইতে আসামীকে গোসল করতঃ অবস্থায় গ্রেফতার করেন। ধৃত আসামী দীঘর্ দিন যাবৎ পলাতক ছিল। ধৃত আসামীকে রোববার কোর্টে প্রেরণ করা হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান পুলিশ সুপার সিলেটের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামীসহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার এবং মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে।