বিয়ানীবাজারে করোনায় মৃত শিক্ষিকাকে সৎকার করলো হিন্দু স্বেচ্ছাসেবক দল
সিলেট অফিস :

বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরমা বসাক করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাতে ইহলোক ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামস্থ সরকারী সার্বজনিন শ্মশানে শিক্ষিকার শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষ কৃত্যকালে সরকারী বিধিনিষেধ অনুসরণ করে এতে সহযোগিতা করেন সনাতন ধার্মাবলম্বীদের করোনা জনিত মৃত্যু সৎকারের জন্য গঠিত বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সংগঠন বিয়ানীবাজার উপজেলা করোনা স্বেচ্ছাসেবক দল।
এ সময় উপস্থিত ছিলেন আহবায়হ সুজিত চক্রবর্তী, অরুনাভ পাল চৌধুরী মোহন, বিপ্লব চক্রবর্তী, সুজিত দে, সুজিত কর, রতন কর, বিকাশ ধরসহ আরো অনেকে।




