চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু
বিশেষ সংবাদদাতা :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাকা নারায়ণপুরে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।




