১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
পোস্ট ডেস্ক :

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা দীপু মনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি।
এর আগে তার ৪ দিনের জন্য প্যারোলো মুক্তির আবেদন করা হয়। তৌফিক নেওয়াজ গতকাল মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে তার সঙ্গে দেখা করেন। চার দিনের জন্য প্যারোলো মুক্তির আবেদন করেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির বিষয়ে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আবেদন করেন।




