হট্টগোলে এজলাস ছাড়েন বিচারক।। ৪ দিনের রিমান্ডে পরীমনি
বিশেষ সংবাদদাতা :

পরীমনির রিমান্ড শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালত। আজ রাতে তাকে আদালতে তুলে হলে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরীমনির রিমান্ড শুনানিতে আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়ে চলে যান বিচারক। তবে কিছুক্ষণ পরে আবার বিচারক এজলাসে বসেন বলে জানা গেছে। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চিত্রনায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে নেওয়া হয়। বনানী থানা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে আদালতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বনানী থানা পুলিশ পরী ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়।




